প্রিয় পোষ্যর যত্ন নিন

আজকাল পরিবারের অন্যতম সদস্য হিসেবে দেখা যায় পোষ্যদের। নানারকম কুকুর, বেড়াল, পাখি, খরগোশ কি নেই এ পোষ্যর তালিকায়। সুখ, দুঃখ, অবসরে আপনার প্রিয় সঙ্গী আপনার পোষ্য। ব্যস্ততায় কিন্তু তার যত্ন নিতে ভুলে যাবেননা। মনে রাখবেন, তার সঙ্গীও কিন্তু আপনিই। তাই লক্ষ্য রাখুন প্রিয় পোষ্যর সুবিধা-অসুবিধার।

পোষ্যর ডায়েটের খেয়াল রাখুন। নিজের খাবার খাইয়েই সন্তুষ্ট থাকবেন না। সুষম খাবার ডায়েটে রয়েছে কিনা মনোযোগ দিন। প্রয়োজনে ভেটের কাছ থেকে জেনে নিন রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে পোষ্যকে সুস্থ রাখতে কি কি খাবার ডায়েটে রাখা উচিত।

পোষ্যকে সময় দিন। নির্দিষ্ট একটি সময় তার জন্য বরাদ্দ করুন। প্রিয় পোষ্য আপনার মনোযোগ এবং ভালোবাসা চায়। আপনি তাকে যদি সেই সময়টুকু না দেন তবে পোষ্য অবসাদগ্রস্ত হতে পারে। তাই পোষ্যকে সময় দিন, খেলাধুলা করুন। এতে করে আপনার এবং আপনার পোষ্য উভয়েরই মন থাকবে ফুরফুরে।

পোষ্যর নিয়মিত শরীরচর্চা প্রয়োজন। তাকে নির্দিষ্ট সময় হাঁটতে নিয়ে যান। তাকে খেলাধুলোর সুযোগ দিন। এতে করে আপনার পোষ্য সুস্থ থাকবে।পোষ্যকে বাড়িতে নিরাপদ পরিবেশ দিন। পোষ্য ব্যথা পেতে পারে বা ভুল করে খেয়ে নিলে ক্ষতি হতে পারে। এসব জিনিসপত্র সরিয়ে রাখুন। প্রিয় পোষ্যটির যেন কোন ক্ষতি না হয় সে বিষয়টি সব সময় মাথায় রাখুন।

খবর সারাবেলা / ২৭ সেপ্টেম্বর ২০২১ / এমএম