পোর্তোকে সমীহ করছেন রোনালদো

নিজ দেশ পর্তুগালের মাঠে আজ খেলতে নামবেন জুভেন্টাস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেরা ষোলোর লড়াইয়ে স্বদেশী ক্লাব পোর্তোর মোকাবিলা করবে সিআর সেভেনের জুভেন্টাস। পোর্তোকে ছোট করে দেখছেন না এই কিংবদন্তি ফুটবলার। আর সতীর্থদেরও সমীহ করার পরামর্শ দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো বলেন, ‘একটা শক্তিশালী দলের বিরুদ্ধে আমাদের বুধবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। আমি শুধু এটুকু আশা করতে পারি, যে দীর্ঘযাত্রা আমরা শুরু করেছি, তা শেষ হবে ফাইনালে ওঠার পরেই।’

তিনি আরো বলেন, ‘তাদের ছোট করে দেখার উপায় নেই। আমি তাদের সহীম করছি এবং আমার সতীর্থদেরও সেই কথা বলছি। তাদের বলি জয়ের জন্য একশো শতাংশ উজাড় করে দাও। চলো, সেই মন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ি।’

জুভেন্টাসের যাবতীয় প্রত্যাশা যথারীতি রোনালদোকে ঘিরেই। ২০১৬-তে তিনি শেষবার রিয়াল মাদ্রিদের হয়ে পর্তুগালের কোনও ক্লাবের বিরুদ্ধে খেলেছিলেন। সে বার অবশ্য পোর্তো নয়, প্রতিপক্ষ ছিল স্পোর্টিং লিসবন এবং জেতেন রোনালদোরাই। পোর্তোর বিরুদ্ধে তিনি খেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২০০৯-এ। তাঁর গোলেই জেতে রেড ডেভিলস।

খবর সারাবেলা / ১৭ ফেব্রুয়ারি ২০২১ / এমএম