পুরনো চ্যাট রেখেই বদলানো যাবে হোয়াটসঅ্যাপ নম্বর

অনলাইনে জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় ২ কোটি মানুষ এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম বেশ সহজ। অনেক সময় হোয়াটসঅ্যাপ-এর নম্বর পরিবর্তন করতে ব্যবহারকারীদের সিম কার্ডটি সক্রিয় রাখতেই হয় এবং নেটওয়ার্ক সচল থাকতে হয়। কারণ হোয়াটসঅ্যাপ-এ রিজাস্টার্ড নম্বর পরিবর্তন করার সময় ব্যবহারকারীকে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড প্রদান করতে হয়।

পুরনো স্মার্টফোন এবং মোবাইল নম্বর পরিবর্তন করার সময় আমাদের পুরনো চ্যাট হারিয়ে ফেলার ভয় থাকে । অ্যানড্রয়েড থেকে আইওএস-এ হোয়াটসঅ্যাপ-এ চ্যাট স্থানান্তর করার সময় পুরনো ডেটা না হারিয়েই ফোন নম্বর পরিবর্তন করার একটি সহজ সমাধান রয়েছে৷ বিকল্পটি অ্যানড্রয়েড এবং আইওএস উভয় ক্ষেত্রেই উপলব্ধ। বিশেষ করে বাইরের কোনও দেশে যেতে হলে ফোন পরিবর্তনের সময় এই পদ্ধতি খুবই কার্যকর।

ব্যবহারকারীকে অবশ্যই মনে রাখতে হবে যে নতুন নম্বর ব্যবহার করার সময় তার সিম কার্ডটি সক্রিয় করতে হবে এবং নেটওয়ার্ক সচল থাকতে হবে কারণ হোয়াটসঅ্যাপ-এ রেজিস্টার্ড নম্বর পরিবর্তন করার সময় ব্যবহারকারীকে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড প্রদান করতে হয়। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীরা এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই পদ্ধতিটি কাজ করে!

• ব্যবহারকারীকে সবার প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে ডান দিকে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করে সেটিংসে যেতে হবে।

• অ্যাকাউন্ট খুলে নম্বর পরিবর্তন করার অপশন নির্বাচন করতে হবে। এটি অনুসরণ করে পরবর্তী প্রথম অপশন নির্বাচন করতে হবে।

• ব্যবহারকারীদের পুরনো এবং নতুন নম্বর প্রদান করতে বলা হবে।

• একটি নতুন মেসেজ আসবে যা মূলত ব্যবহারকারীর সিদ্ধান্তকে নিশ্চিত করবে৷ এই পর্যায়ে, ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হবে যে তারা পরিবর্তন সম্পর্কে তাদের পরিচিতিদের অবহিত করতে চান কি না।

• এখানে, ব্যবহারকারীরা ইচ্ছে অনুযায়ী অপশন বেছে নিতে পারেন- পরিচিতিরা লিঙ্কে ক্লিক করলে, হোয়াটসঅ্যাপ যোগাযোগের সমস্ত ইনফরমেশন আপডেট করা হবে।

• ‘কমপ্লিট’ অপশনে ক্লিক করতে হবে।

প্রক্রিয়াটি সম্পন্ন হলে, হোয়াটসঅ্যাপ পুনরায় চালু হবে এবং নতুন রেজিস্টার করা নম্বরে একটি ওটিপি চাইবে- বেসিক সেট আপ প্রক্রিয়ার মতোই শুরু থেকে সমস্ত কিছু করতে হবে। এই ভাবে ব্যবহারকারীরা সমস্ত পুরোনো চ্যাট ফেরত পাবেন। শুধুমাত্র ব্যবহারকারীর নম্বর পরিবর্তন হবে। ইতিমধ্যে, ২০২১ জুড়ে হোয়াটসঅ্যাপ যে সমস্ত ফিচার আপডেট করেছে তা ব্যবহারকারীরা অ্যাপ আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন।

খবর সারাবেলা / ২৮ ডিসেম্বর  ২০২১ / এমএম