দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে ৬৬৫ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আত্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। এ ছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩ জন।
রোববার (৩ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫৩৬৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ২ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ১৭৭।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয় গত ৮ মার্চ। গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।রোরবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ৭৭৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৯৩৫ জন। অপরদিকে ১১ লাখ ৮ হাজার ৮৮৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
খবর সারাবেলা / ০৩ মে এপ্রিল ২০২০ / এমএম




