চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্তকরণ কার্যক্রম উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

April 23, 2020

চট্টগ্রাম অঞ্চলে শুধুমাত্র নগর সংলগ্ন ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ করোনা শনাক্তকরণ পরীক্ষা হতো, আগামী শনিবার হতে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা চালু হবে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম জেল পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং চিভাসু’র উপাচার্য গৌতম বুদ্ধ দাশসহ আরো অনেকে।

জানা যায়, গতকাল চট্টগ্রামের মন্ত্রী, এমপিসহ নীতিনির্ধারকদের নিয়ে করোনা মোকাবেলায় সার্কিট হাউসে বৈঠকে মিলিত হন মোশাররফ হোসেন। এরপর হতে নীতিনির্ধারকদের মাঝে গতিশীলতা সৃষ্টি হয়। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর নির্দেশনা পাঠ করে শোনান। সে বৈঠকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, চট্টগ্রাম এর সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবর সারাবেলা / ২৩ এপ্রিল ২০২০ / এমএম