ঘরোয়া যত্নে ত্বকে ফিরে আসুক ঔজ্জ্বল্য

বৃষ্টি, রোদ, ধূলাবালি, আবহাওয়ার দূষণের কারেণ ত্বকে ব্রণ, দাগ পড়তে পারে। দৈনন্দিন ব্যস্ততা, শারীরিক অসুস্থতা ও মানসিক চাপ ত্বকে প্রভাব ফেলে। সেজন্য প্রয়োজন স্কিন কেয়ার রুটিন। হাতের কাছে থাকা সহজলভ্য ঘরোয়া উপাদানই পারে আপনার ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে দিতে। জেনে নিন কী কী উপাদান ত্বককে সুন্দর ও দাগমুক্ত করবে।

ত্বকে হলুদের ছোঁয়া

মানুষ প্রাচীনকাল থেকেই হলুদ ব্যবহার করে আসছে। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর এবং এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে উজ্জ্বল আভা অর্জন করতে সাহায্য করে। হলুদে কারকিউমিনের উপস্থিতি রয়েছে যা ত্বকের ফোলা ভাবের সমস্যা মোকাবিলায় সাহায্য করতে পারে। এটি আপনার ত্বকে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় এবং ব্রণ ছাড়াও ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে পারে।

যেভাবে ত্বকে হলুদ ব্যবহার করবেন

এক কাপ বেসনে বা ময়দায় আধা চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিন। তারপর এতে পর্যাপ্ত দুধ বা পানি যোগ করুন এবং এটি ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এছাড়া টেক্সচার পেতে কয়েক ফোঁটা গোলাপ জল যোগ করতে পারেন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। শুকিয়ে যাওয়ার পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বেসনে বাজিমাত

বহুকাল আগে থেকেই প্রতিটি ঘরে বেসন ব্যবহার হয়ে থাকে। সে সময় থেকেই বেসন স্বাস্থ্যকর, উজ্জ্বল ও সুন্দর ত্বক অর্জনে সাহায্য করে আসছে। বেসন একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে পরিচিত যা ত্বকের মৃত কোষ অপসারণে বিস্ময়কর কাজ করে। বেসন বহুকাল আগে থেকেই এই কাজের জন্য সুপরিচিত।

যেভাবে ত্বকে বেসন ব্যবহার করবেন

বেসন এমন একটি উপাদান যা যেকোনো কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। এটি পানি, দুধ বা অন্য যেকোনো উপাদানে মিশিয়ে নিতে পারেন। এটি একটি মসৃণ পেস্ট না হওয়া পর্যন্ত ভালোভাবে মেশান তারপর মুখে এবং ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুধের মত রঙ

ত্বক থেকে সমস্ত দাগ দূর করার জন্য দুধকেও বেশ এগিয়ে রাখা হয়েছে। টাইরোসিন একটা এমন মেলানিন যা হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে। এই হরমোনগুলো ত্বককে ডার্ক করে তোলার জন্য দায়ী হয়। দুধ টাইরোসিন নিয়ন্ত্রণে সাহায্য করে যার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

যেভাবে ত্বকে দুধ ব্যবহার করবেন

আপনি বেসন, হলুদ বা অন্য কোনো উপাদানের সাথে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন। এটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে শুকিয়ে যাওয়ার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন যত্ন নিলে ত্বকে ফিরে আসবে ত্বকের ঔজ্জ্বল্য।

খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০২১ / এমএম