ক্যান্সার জয় করলেন সঞ্জয় দত্ত
২০২০ সাল তেমন একটা ভাল যায়নি ভারতের বিনোদন জগতের। কিন্তু পূজোর শুরুতেই ভাল খবর শোনালেন সঞ্জয় দত্ত। ফুসফুসে বাসা বাঁধা মরণব্যাধিকে হার মানিয়েছেন বলিউডের ‘মুন্নাভাই’। বুধবারই জানালেন নিজের টুইটার হ্যান্ডেলে।
৬১ বছর বয়সী এই অভিনেতা কয়েকমাস আগে হঠাৎ করেই সকল কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। তারপর জানা যায়, তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। এরপর চিকিৎসা ও কেমোথেরাপি চলছিল সঞ্জয় দত্তের। তার জন্য অগণিত ভক্তের উদ্বেগের শেষ ছিল না। তবে সব উদ্বেগ-উৎকণ্ঠা সমাপ্ত করে স্বস্তির খবর দিলেন ‘মুন্না ভাই’
খবর সারাবেলা / ২২ অক্টোবর ২০২০ / এমএম




