কে ক্র্যাফটে একুশে আয়োজন
শোক, গভীর শ্রদ্ধা ও গৌরবের মধ্য দিয়ে প্রতি বছর আমরা ভাষা শহীদ দিবস পালন করে থাকি। অন্যান্য বছরের মতো কে ক্র্যাফট একুশের গৌরব গাঁথা পোশাকে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছে। যা কে ক্র্যাফটের সব বিক্রয় কেন্দ্রে ফেব্রুয়ারির পুরো মাস ধরে পাওয়া যাবে।তাঁত, সুতি, লিনেন কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে করা হয়েছে হাতের কাজ, স্ক্রিন ও ক্লক প্রিন্ট
এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে শহীদ মিনার, বর্ণ ও শব্দমালার বিন্যাস । এ ছাড়া কোলাজ, ট্র্যাডিশনাল, জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি। শিশুদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, কুর্তি, টপস্, পাঞ্জাবি ও শার্ট।রং হিসেবে বেছে নেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষন্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদাকে
তাঁত, সুতি, লিনেন কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, স্ক্রিন ও ক্লক প্রিন্ট, এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়ছে। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষন্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদাকে। পরিবারের সবার উপযোগী পোশাক, যুগল পোশাকসহ একুশের আয়োজন কে ক্র্যাফট এর সব আউটলেট ছাড়াও kaykraft.com এবং কে ক্র্যাফটের ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।
খবর সারাবেলা / ১৬ ফেব্রুয়ারি ২০২২ / এমএম




