করোনায় একদিনে মৃত্যু বাড়ল, কমেছে শনাক্ত

October 10, 2020

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫০০ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২০৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৭ হাজার ৭৩ জন

।গতকাল বুধবার দেশে আরও ১ হাজার ১২৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৭ জন।শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জনে।এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৩৭ (৭৭ দশমিক শূন্য ৪ শতাংশ) ও নারী এক হাজার ২৬৩ জন (২২ দশমিক ৯৬ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের ম‌ধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন ও চট্টগ্রামে চারজন র‌য়ে‌ছেন।

এদিকে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ দুই হাজার ৭০৮ জন। মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ১০১ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ৬২৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৬৩ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ২ লাখ ১৩ হাজার ৭৩৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩০ লাখ ৩৯ হাজার ৮৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন, মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৬৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ দুই হাজার ৮৫৪ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ছয় হাজার ১৫১ জন, মারা গেছেন এক লাখ ছয় হাজার ৪৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ছয় হাজার ৬৯ জন।

খবর সারাবেলা / ১১ অক্টোবর ২০২০ / এমএম