করোনার পর কাশি না কমলে কী করবেন

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দীর্ঘ এই লড়াইয়ে ক্লান্ত পৃথিবী, ক্লান্ত প্রতিটি মানুষ। করোনায় ঝরে গেছে অসংখ্য প্রাণ। আর যারা সুস্থ হতে পেরেছেন তাদের শরীরেও থেকে যাচ্ছে নানান উপসর্গ। এর মধ্যে শুকনো কাশির লক্ষণই বেশি দেখা যায় করোনা রোগীদের ক্ষেত্রে।

করোনার পর কাশি না কমলে কী করবেন

স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা দেখা গেছে, বেশ কিছু করোনা রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই কাশি হয়েছে। তবে, কাশি যে রকমই হোক ঠিকঠাক চিকিৎসা না হলে বিষয়টি কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। করোনা পরবর্তী কাশি থেকে কীভাবে রেহাই পাবেন চলুন জেনে নেওয়া যাক-

১.প্রতিদিন নিয়ম করে পানি খাবেন। একে তো গরম তার উপর সবেমাত্র করোনা থেকে সরে উঠেছেন। তাই ডিহাইড্রেশন যাতে কোনো ভাবেই না হয়। গরম পানি খেলে গলায় আরাম পাবেন।

২.যদি গরম খাবার খেতে অসুবিধা হয় তাহলে স্যুপ, চা, চিকেন স্টক, কিংবা চিকেন ব্রথ বা শোরবার মতো তরল খাবারগুলো খেতে পারেন। অল্প অল্প করে মুখে দিন যাতে গিলতে কোনো অসুবিধা না হয়। একসঙ্গে অনেকটা খেতে গিয়ে মুখ পুড়ে ফেলবনে না।

৩.গলায় আরাম পেতে গরম পানির সাথে মধু-লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। কিংবা তুলসিপাতা, গোলমোরিচ, লবঙ্গ, দারুচিনি, মধু, তালমিছরি, তেজপাতা ফুটিয়ে ভেষজ চা বানিয়েও খেতে পারেন।

৪.খুব কাশি পেলে যদি গরম পানি পান করতে না পারেন, মানে হাতের কাছাকাছি না থাকে তাহলে বেশ কয়েকবার ঢোক গিলুন। প্রয়োজনে দিনে অন্তত দুইবার গরম পানিতে ভাপ নিন। এতে শুকনো কাশির সমস্যা কমবে। আর বুকে কফ জমে থাকলে সোজা হয়ে না শুয়ে, হয় ডান পাশে বা বাঁ পাশে ফিরে শোবেন।

খবর সারাবেলা / ১৪ জুলাই ২০২১ / এমএম