একদিনে ৩৯০ রোগী শনাক্ত, মৃত্যু বেড়ে ১২০

April 22, 2020

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৩৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আত্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭২ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।বুধবার (২২ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়িন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯০ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ১২০। এছাড়া আরও পাঁচজন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৯২ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। দুই শতাধিক দেশ ছড়িয়ে পড়া ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত হলেও আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৩৩৭২ জনে। এছাড়া অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।

খবর সারাবেলা / ২২ এপ্রিল ২০২০ / এমএম