ইনস্টাগ্রামে গুজব ছড়ালে বন্ধ হবে অ্যাকাউন্ট
ব্যবহারকারীদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। এখন থেকে বিদ্বেষমূলক বা উস্কানিমূলক কথাবার্তা ইনস্টা ডিরেক্ট মেসেজে কেউ পাঠালে, তার বিরুদ্ধে পদক্ষেপ করবে সংস্থা। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হবে তার অ্যাকাউন্ট। মেসেজ অপশনও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুলভাল তথ্য প্রচার হওয়া, বিদ্বেষমূলক মেসেজ বা ভুলভাল মেসেজে পাঠানো প্রায়ই হয়ে থাকে। বহু এমন অ্যাকাউন্ট আছে যা ভুয়া এবং সেখান থেকে স্প্যাম মেসেজ পাঠানো হয়। এই সবের বিরুদ্ধেই এবার পদক্ষেপ করতে চলেছে সংস্থা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুলভাল তথ্য প্রচার হওয়া, বিদ্বেষমূলক মেসেজ বা ভুলভাল মেসেজে পাঠানো প্রায়ই হয়ে থাকে। যার থেকে বাদ যায় না ইনস্টগ্রামেও। বহু এমন অ্যাকাউন্ট আছে যা ভুয়া এবং সেখান থেকে স্প্যাম মেসেজ পাঠানো হয়। এই সবের বিরুদ্ধেই এবার পদক্ষেপ করতে চলেছে সংস্থা।
বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি কেউ বার বার উস্কানিমূলক বা ভুলভাল মেসেজ কাউকে পাঠাতে থাকে, তা হলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে সংস্থা। যদি সেই ব্যক্তি নতুন অ্যাকাউন্ট খুলে সেই একই ধরনের মেসেজ কাউকে পাঠাতে চায়, তা হলে তার অ্যাকাউন্টে মেসেজ পাঠানোর অপশনটি বন্ধ করে দেওয়া হবে।
খবর সারাবেলা / ১৭ ফেব্রুয়ারি ২০২১ / এমএম




