ইতালি পেল ৩৪১ কোটি টাকা, ইংল্যান্ড ৩০৩ কোটি
ইউরো কাপের ফাইনালে বাংলাদেশ সময় রবিবার রাতে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি। ৫৩ বছর পর ইতালি জাতীয় দল ইউরো চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো। অন্যদিকে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে স্বাগতিক ইংল্যান্ডের।চ্যাম্পিয়ন হওয়ায় ইতালি দল প্রাইজ মানি হিসেবে পেয়েছে ৩৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৪১ কোটি। আর রানার্সআপ হওয়ায় ইংল্যান্ড পেয়েছে ৩০.২৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩০৩ কোটি।
ব্যক্তিগত পুরস্কারের তালিকায় টুর্নামেন্টের সেরা গোলদাতা তথা গোল্ডেন বুট জিতেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তথা গোল্ডেন বল জিতেছেন ইতালির গোলকিপার জুয়ানলুইগি ডনারুমা।সেরা গোলরক্ষক তথা গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। আর ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বোনুচ্চি।
খবর সারাবেলা / ১৩ জুলাই ২০২১ / এমএম




