আর্জেন্টিনা দলে ফিরলেন দিবালা
কাতার বিশ্বকাপে বাছাইপর্বের তিন ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। গত জুন মাসে বাদ পড়া ফরোয়ার্ড পাওলো দিবালা ফিরেছেন কোচ লিওনেল স্কালোনির দলে।কোপা আমেরিকার কাপ জেতার পর এখনও মাঠে নামেনি আকাশী-নীল জার্সিধারীরা। আগামী সেপ্টেম্বরের ৩, ৬ ও ১০ তারিখে যথাক্রমে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
চলতি বছরের জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে ঘোষিত দল থেকে বাদ পড়েন দিবালা। জুভেন্তাসের হয়ে অনুজ্জ্বল এক মৌসুম কাটানোর তার বাদ পড়ার কারণ। তবে কোচ লিওনেল স্কালোনির দলে চোটের কারণে থাকতে পারেননি ফরোয়ার্ড মাউলো ইকার্দি। মার্চেসিনের জায়গায় সুযোগ পেয়েছেন ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুই।
আর্জেন্টিনার ৩০ জনের প্রাথমিক দল:
এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জুহান মুসো ও জেরোনিমো রুলি, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা লুসিরো, জেরেমান পেজ্জেলা, হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি,লুকাস মার্তিনেজ কোয়ার্তা, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, নিকোলাস ডমিনগুয়েজ, জিওভান্নি লো চেলসো, আলেহান্দ্রো গোমেজ, আনহেল ডি মারিয়া, আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, হোয়াকুইন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো বুয়েনদিয়া, লাওতারো মার্তিনেজ, লিওনেল মেসি ও পাওলো দিবালা।
খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০২১ / এমএম




