হোয়াটসঅ্যাপ মেসেজ আরও সুরক্ষিত করবেন যেভাবে

বলা হয় হোয়াটসঅ্যাপের চ্যাট পুরোপুরি সুরক্ষিত। কিন্তু তারপরও প্রায়ই হোয়াটসঅ্যাপের চ্যাট ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। তাই হোয়াটসঅ্যাপকে পুরোপুরি সুরক্ষিত করতে হলে ফোনের সেটিংস এবং হোয়াটসঅ্যাপের সেটিংসে পরিবর্তন আনতে হবে।হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখতে চাইলে ফোনের লক করে রাখার পাশাপাশি হোয়াটসঅ্যাপও লক করে রাখতে হবে। হোয়াটসঅ্যাপের নিজস্ব লকিং সিস্টেম আছে।

টাচ আইডি এবং ফেস আইডি দিয়ে আনলক করা যায় হোয়াটসঅ্যাপ৷

হোয়াটসঅ্যাপে পুরোপুরি সুরক্ষা ব্যবস্থা চালু রাখতে চাইলে দুই স্তরে ভেরিফিকেশন সিস্টেম চালু রাখতে হবে। ফোন লকের পাশাপাশি ফেস এবং টাচ আইডি দিয়েও সুরক্ষিত রাখা যাবে অ্যাপটিকে। জেনে নিন কীভাবে করবেন।

* প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংস এ যান

* সেখানে অ্যাকাউন্ট অপশনটি ট্যাপ করুন, এরপর প্রাইভেসি, তারপর স্ক্রিন লক অপশনে যান

* সেখানে টাচ আইডি এবং ফেস আইডি অপশন অন করুন

* কতক্ষণ হোয়াটসঅ্যাপ আনলকিং এর জন্য অপেক্ষা করবে সেই সময়ও বেঁধে দেওয়া যাবে সেখানে।

খবর সারাবেলা / ১৫ নভেম্বর  ২০২১ / এমএম