শৈত্যপ্রবাহ অব্যাহত; কমবে তিন দিনে

January 30, 2022

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। আরও দুই দিন তা অব্যাহত থাকার পর কমতে পারে তিন দিনে।আবহাওয়া অফিস শনিবার সন্ধ্যায় এক পূর্বাভাসে বলেছে, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কৃষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের (২৮ জেলা) ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। এক্ষেত্রে দেশের উত্তর ও উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব জেলাগুলোতে মাঝারি ধরনের এবং অন্যত্র মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।এই অবস্থায় রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর অন্যত্র হালকা থেকে ঘন কুয়াশা। তাপমাত্রা বাড়বে আগামী ৭২ ঘণ্টায়।

খবর সারাবেলা / ৩০ জানুয়ারি  ২০২২ / এমএম