রোজার সময় কীভাবে পর্যাপ্ত ঘুমাবেন

শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের পবিত্র মাস রমজান। গবেষণায় দেখা গেছে, রোজার সময় যেসব মুসলমান রোজা রাখেন তারা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৯০ মিনিট কম ঘুমান। তাই এই পবিত্র মাসে জেনে নিন কিভাবে পর্যাপ্ত ঘুমাতে পারেন।

সঠিক খাবার নির্বাচন

মেডকেয়ারের একজন চিকিৎসক ফারজাদ ঘাইদির মতে, ইফতারে অতিমাত্রায় ভোগান্তি যেকোনো মূল্যে এড়ানো উচিত। তিনি ব্যাখ্যা করেছেন, ইফতারে চর্বিযুক্ত, ভারী, চিনিযুক্ত খাবার খাওয়া এবং কার্বনেটেড পানীয় পান করার অর্থ হলো খাবার হজম করার জন্য শরীরকে বাড়তি সময় লাগে। তাই যত সম্ভব এসব পরিহার করতে হবে।

ঘুম বিশেষজ্ঞ ডমিনিক জুনকোভিচের মতে, ‘ভালো ঘুমের জন্য কম চিনিযুক্ত খাবার অপরিহার্য।’তাহিরা মেহমুদ নামে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার যিনি মুসলিম অনুসারী জানান, অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন কিভাবে সুগার লেভেল ভারসাম্য এবং খাবারের প্রতি সচেতন হতে হয়।তিনি বলেন, সেহরিতে খেজুর খাওয়া সুগারের মাত্রা নিয়ন্ত্রণের জন্য ভালো। এটি আমাকে সারাদিন ভালো রাখতে সাহায্য করে।

ঘুমের সময় নির্বাচন

ফারজাদ ঘাইদি জানান, পর্যাপ্ত বিশ্রাম পেতে বিরতিতে ছোট ঘুমের চেয়ে দীর্ঘ সময়ের ঘুম অনেক ভালো। তিনি বলেন, আমার পরামর্শ হচ্ছে ইফতারের পর সেহরির আগ পর্যন্ত অন্তত চার ঘণ্টা ঘুমান এবং পরের দিন জেগে ওঠার আগ পর্যন্ত দুই ঘণ্টা ঘুমান।এছাড়া তিনি জানান, দুপুরে ২০ মিনিট ঘুমোতে পারলে অনেক ভালো হয়।

কনটেন্ট প্রডিউসার এবং ডিজিটাল এডিটর শেখ সালেহ বলেন, ‘রোজার সময় যখন আপনি ডিহাইড্রেটেড বা ক্ষুধার্ত বোধ করেন তখন ঘুম সামান্য ‘হ্যাক’ হিসেবে কাজ করতে পারে।’তার আরেক সহকারী ডিজাইনার মাহির জেসিম বলেন, রমজানের সময় সংযুক্ত আরব আমিরাত যে কর্মঘণ্টা হ্রাস করেছে তা ক্লান্তি দূর করতে সাহায্য করে।

ঘুমের পরিবেশ

বিশেষজ্ঞরা জানান, ঘুমের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রুমের পরিবেশ তৈরি করা। এতে আলো থাকলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।ঘায়েদি বলেন, ‘আদর্শ স্থান, অন্ধকার এবং শান্ত পরিবেশ, ঘুমের জন্য জন্য অপরিহার্য।’ এছাড়া ঘুমের জন্য যে বিছানা তাও যেন আরামের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রমজানের শুরুর দিকে একটু কষ্ট হতে পারে তবে ধীরে ধীরে তা অভ্যস্থ হয়ে উঠে। তাই বিশেষজ্ঞদের মতে, রোজার সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

খবর সারাবেলা / ০৩ এপ্রিল ২০২২ / এমএম