মেদ ঝরানোসহ গরম পানি পানে দশ উপকার
শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করা উচিত। এক্ষেত্রে হালকা গরম পানি খেতে পারেন। এতে শরীর সুস্থ, সতেজ ও চাঙ্গা থাকবে। বিশেষ করে করোনাকালে হালকা গরম পানি পান করলে উপকার তো পাবেনই, পাশপাশি বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানেও কার্যকর সমাধান পাবেন।
মেদ ঝরানোসহ গরম পানি পানে দশ উপকার
যেসব শারীরিক সমস্যায় গরম পানি খেলে উপকার পাওয়া যায় সেগুলো হলো, মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, হাঁটু, গোড়ালিতে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, হুটহাট হৃৎস্পন্দন বৃদ্ধি-হ্রাস, মৃগী রোগ, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, কাশি, পেটের সমস্যা সহ আরো অনেক রোগে গরম পানি বেশ কার্যকর।
১.শরীরে অতিরিক্ত মেদ জমে গেলে সবাই অস্বস্তি বোধ করে। মেদ ঝরাতে নিয়মিত ব্যায়াম করতে হয়। এর পাশপাশি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানি পান করবেন। পানিতে লেবুর রস ও মধু দিতে পারেন। এক সপ্তাহেই দেখবেন মেদ কমবে ঝটপট। অন্যদিকে, গরম পানি খেলে হজম ক্ষমতার উন্নতি ঘটে। ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমার সুযোগই থাকে না।
২.গরম পানি খাওয়ার পর শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। এর ফলে ঘাম শুরু হয়। আর ঘামের মাধ্যমে টক্সিন বেরিয়ে যেতে শুরু করে। এতে শরীর সহজেই বিষমুক্ত হয়। নিয়মিত হালকা গরম পানি পান করলে তারুণ্যকে ধরে রাখা যায়।
৩.অনেকেরই বছরের সময়-অসময়ে সর্দি, কাশিতে ভুগতে থাকেন। সর্দি-কাশি থেকে মুক্তি পেতে যখনই পানি পান করবেন, তখনই পানি টুকু অল্প করে গরম করে নিন। নিয়মিত হালকা গরম পানি খেলে এই সমস্যা দূর হবে সহজে।
৪.পিরিয়ডের সময়ে মেনস্ট্রয়াল ক্র্যাম্পের প্রকোপ কমাতে গরম পানির কোনো বিকল্প নেই! এই সময় গরম পানি পান করা শুরু করলে অ্যাবডোমিনাল মাসলের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে ব্যথা খুব কম সময়ে কমে যায়।
৫.যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত হালকা গরম পানি খেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানি পান করলে ব্রণ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া গরম পানি স্কিন সেলের ক্ষত সারিয়ে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সেই সঙ্গে ত্বক টান টান হয়ে ওঠে এবং বলিরেখাও হ্রাস পায়। ফলে বয়সের কোনো ছাপই ত্বকের উপর পরতে পারে না।
৬.চুল পড়া, অকালপক্কতা, খুসকি থেকে মুক্তি দিতে সাহায্য করে হালকা গরম পানি। সারাদিন ধরে গরম পানি পান করলে নানা কারণে স্কাল্পের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে। ফলে খুশকির প্রকোপ কমে যায়। এছাড়া, গরম পানি খাওয়া শুরু করলে প্রতিটি হেয়ার সেলের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। এতে চুলের সৌন্দর্য বাড়ে চোখে পরার মতো।
৭.যারা মানসিক অবসাদে ভুগছেন তারা হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন। দেখবেন ভালো বোধ করবেন। হজমের সমস্যা দূর করতেও সাহায্য করে গরম পানি।
৮.গায়ে, হাত-পায়ে ব্যথা হলে হালকা গরম পানিতে লবণ দিয়ে গোসল করুন। এছাড়া ত্বকের সমস্যায় ভুগছেন, গরম পানিতে নিমপাতা ভিজিয়ে রাখুন। তারপর সেটা দিয়ে গোসল করবেন। দেখবেন দারুণ উপকার পাবেন।
৯.কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে। শরীরের পানির ঘাটতি পূরণ হলে কোষ্ঠকাঠিন্যও থাকবে না। শরীর ও মাথার স্ট্রেস কমিয়ে দেয়। সারাদিন কাজ করে যে ক্লান্তিবোধ আসে, তা দূর করে। একলাসিয়া থেকে শরীরকে রক্ষা করে। একলাসিয়া শরীরে খাবারকে আটকে রাখার প্রবণতা বাড়ায়। পানি এ ধরনের সমস্যা দূর করে।
১০.দাঁতে ব্যথার সমস্যা থাকলে দিনে অন্তত ৩ বার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন সমস্যা থেকে মুক্তি পাবেন।
খবর সারাবেলা / ১১ জুলাই ২০২১ / এমএম




