পূজার রেসিপি: ভোগের সাদা খিচুড়ি
পূজায় বিভিন্ন খাবারের মধ্যে ভোগের সাদা খিচুড়ি অন্যতম। এই খিচুড়ি খেতে খুবই সুস্বাদু। পূজায় ঘরেই তৈরি করুন সাদা খিচুড়ি।
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবে সাদা খিচুড়ি-
উপকরণ
গোবিন্দভোগ চাল ১ কেজি, সোনামুগ ডাল ১/২ কেজি, কাঁচা মুগ ডাল ১/২ কেজি, গোটা গোলমরিচ ১৫-২০টা, গোটা জিরা ১ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টা, এলাচ ৭-৮টা, দারুচিনি ২-৩ টুকরো, তেজপাতা ২-৩টা, ঘি ১/২ কাপ, তেল ১/২ কাপ, কিশমিশ ২৫-৩০টা, কিছু আমন্ড বাদাম কুচি, আদা বাটা ২ টেবিল চামচ, শুকনা মরিচ ৩টা, কাঁচামরিচ পছন্দমতো (কিছু কেটে, কিছু আস্ত), লবণ ও চিনি পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
বড় সসপ্যানে তেল ঘি একসঙ্গে গরম করে তাতে গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে হালকা নেড়ে নিয়ে গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে।
এর পর আদা বাটা, লবণ ও চিনি পরিমাণমতো দিয়ে আরও তিন মিনিট ভেজে গরম পানি দিয়ে দিতে হবে।ফুটে উঠলে তার মধ্যে কিশমিশ, আমন্ড বাদাম কুচি, কাঁচামরিচ ও ২ টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে ঝরঝরা করে নামিয়ে নিন।
খবর সারাবেলা / ২৫ অক্টোবর ২০২০ / এমএম




