দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ ঢাকা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় সোমবার সকালে বাংলাদেশের অবস্থান চতুর্থ তম। বিশ্বের বায়ুর মান প্রতিবেদন (একিউআই) এ ১৭৮ স্কোর নিয়ে বাংলাদেশ খুব অস্বাস্থ্যকর অবস্থানে রয়েছেপাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি এবং ক্রোয়েশিয়ার জাগরেব যথাক্রমে ৩৯৮, ২২০ এবং ১৯৭ স্কোর নিয়ে প্রথম তিন স্থান দখল করেছে।বিশেষ করে শিশু ও বয়স্ক জনসংখ্যার মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআইএ ১০১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।বায়ু দূষণ ক্রমাগত বিশ্বব্যাপী মৃত্যু ও অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলির মধ্যে স্থান করে নিয়েছে৷বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণ বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক সাত মিলিয়ন লোকের মৃত্যুর কারণ।
খবর সারাবেলা / ০১ নভেম্বর ২০২১ / এমএম




