থার্ড পার্টি অ্যাপস ব্লক করবে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ নিয়ে আসছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে সেই সকল অ্যাপস ব্লক করে দেওয়া হবে, যাদের ব্যবহার করে হোয়াটসঅ্যাপের লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস চেক করা হয়। হোয়াটসঅ্যাপ প্রাইভেসি বজায় রাখার জন্য ব্লক করতে চলেছে এই ধরনের সকল থার্ড পার্টি অ্যাপস।
ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সকল থার্ড পার্টি অ্যাপস হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের সমস্যায় ফেলার চেষ্টা করে। এর জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ব্লক করে দেবে এই সকল থার্ড পার্টি অ্যাপস।
হোয়াটসঅ্যাপ অনেক আগে থেকেই তাদের ব্যবহারকারীদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ফিচার লঞ্চ করেছে। হোয়াটসঅ্যাপ ওয়ার্কিং প্রফেশনালদের জন্য লঞ্চ করেছে গুরুত্বপূর্ণ ফিচার। যার মাধ্যমে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্যক্তিদের থেকে গোপন করে রাখতে পারবে লাস্ট সিন ইনফরমেশন। হোয়াটসঅ্যাপ প্রথমে এই ফিচার বেটা ভার্সনের জন্য চালু করলেও, বর্তমানে এই ফিচার সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।
এই ফিচারটি প্রথম চালু করা হয়েছিল হোয়াটসঅ্যাপ বেটা ভার্সন ২.২১.২৩.১৪-তে। এই নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের প্রোফাইল পিকচারও গোপন করে রাখতে পারে নির্দিষ্ট ব্যক্তিদের থেকে। এবার হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য নিয়ে আসতে চলেছে নতুন ফিচার। এর মাধ্যমে ব্লক করে দেওয়া হবে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস।
হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে লঞ্চ করেছে আধুনিক ফিচার। আধুনিক ফিচারের সুবিধা দেওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের সুরক্ষার দিকেও বিশেষ নজর রেখেছে। যে সকল থার্ড পার্টি অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করে তাদের ব্লক করে দেওয়া হবে। যে সকল থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস চেক করা হয়, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের মাধ্যমে সেগুলো ব্লক করে দেওয়া হবে।
হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের সুরক্ষার জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ফিচার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা তাদের পছন্দ মতো অপশন বেছে নিতে পারে। প্রোফাইল পিকচার, লাস্ট সিন, অনলাইন স্টেটাস ইত্যাদি নিজেদের পছন্দ মতো নির্দিষ্ট ব্যক্তিদের থেকে লুকিয়ে রাখা সম্ভব। হোয়াটসঅ্যাপ সব সময় কাজ করে চলেছে ব্যবহারকারীদের সবথেকে ভালো পরিষেবা দেওয়ার জন্য।
খবর সারাবেলা / ১৮ ডিসেম্বর ২০২১ / এমএম




