ঢাকার বাইরের শ্রমিকরা গার্মেন্টে কাজ করতে পারবে না

April 28, 2020

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে বর্তমানে রাজধানী ঢাকার বাইরে যেসব পোশাক শ্রমিক রয়েছেন তারা খুলে দেয়া গার্মেন্টসে কাজ করতে পারবে না। তবে এপ্রিল মাসের ৬০ ভাগ বেতন পাবেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর সভাপতিত্বে এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় গার্মেন্ট খোলা বিষয় নিয়ে আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ঢাকার বাইরে যেসব শ্রমিক রয়েছেন তারা আপাতত বাড়িতেই থাকবেন। ঢাকায় যেসব শ্রমিক রয়েছেন তারা গার্মেন্টসে কাজ করার সুযোগ পাবেন। ঢাকার বাইরে রয়েছেন তারা কাজ না করলেও এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন পাবেন।

এছাড়া সভায় আসন্ন ঈদুল ফিতরের ছুটি নিয়েও আলোচনা হয়েছে। তবে ঈদ এখনো দেরি থাকায় অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও পুলিশ বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর সারাবেলা / ২৮ এপ্রিল ২০২০ / এমএম