ডিমের হালুয়া রেসিপি

ডিমে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ছাড়াও আরও বেশ কিছু পুষ্টি উপাদান। তাই প্রতিদিন একটি ডিম খেলে শরীর সুস্থ থাকবে। তবে ডিম দিয়ে তৈরি খাবারও খাওয়া যেতে পারে।

ডিমের একটি মজাদার খাবার হচ্ছে– ডিমের হালুয়া। সাধারণত শিশুরা ডিমের হালুয়া খেতে খুব পছন্দ করে।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ডিমের হালুয়া-

উপকরণ

এক হালি ডিম, দুধ এক কাপ, ঘি, চিনি, এলাচ ও দারুচিনি কয়েকটি, কাজু ও পেস্তাবাদাম।

প্রণালি

প্রথমে একটি কড়াইতে ঘি গরম করে এতে এলাচ ও দারুচিনি দিন। এর পর দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে।

এবার অন্য একটি বাটিতে ডিম ও চিনি খুব ভালো করে মিশ্রণ করে নিন। এদিকে দুধ বলক এলে এই দুধের মধ্যে মিশ্রণটি দিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করুন। এখন একটু চুলার আঁচ কমিয়ে আরও নাড়তে থাকুন। যতক্ষণ না দানার মতো হচ্ছে, ততক্ষণ নাড়তে থাকুন।

একসময় দানা ‍ও ঝরঝরে হলে অন্য একটি পাত্রে নামিয়ে ফেলুন। কাজু ও পেস্তাবাদাম ছড়িয়ে দিন।

খবর সারাবেলা / ০২ নভেম্বর ২০২০ / এমএম