ডায়েটে যে ভুলগুলো সবাই করেন
ওজন কমানোর সঠিক নিয়ম অনেকেই জানেন না কিংবা মানতে অনীহা দেখান, এক্ষেত্রে কেউ কেউ পুষ্টিবিদের পরামর্শ নেওয়ার প্রয়োজনও বোধ করেন না। ডায়েটে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, সেটা হলো ওজন কমানো মানেই কেবল খাবারদাবার বন্ধ করে দিয়ে বেশি বেশি শরীরচর্চা করা নয়। যে খাবারগুলো শরীরের জন্য ভালো সেগুলো খাবেন আর অন্যগুলো এড়িয়ে যাওয়াই উত্তম।
ডায়েট চলাকালীন সালাদ কিংবা ফাইবার সমৃদ্ধ খাবার বেছে নিন। এ ধরনের খাবার ক্ষুধা নিবারণের জন্য বেশ ভালো। তবে তার সঙ্গে অবশ্যই মনে রাখবেন, ঠিক কি পরিমান তেল এবং ক্যালরি গ্রহণ করছেন অন্য খাবারগুলোতে। অত্যাধিক মাত্রায় ক্যালরি গ্রহণ কিন্তু হিতে বিপরীত ঘটাতে পারে।শুধু খাবারের দিকে তাকিয়ে শরীরচর্চা অবহেলা করলে কিন্তু একেবারেই চলবে না। ব্যায়াম না করলে থার্মজেনেসিস ক্রমশই বাড়তে পারে। তাই অলস হয়ে বসে থাকবেন না, প্রতিদিন অল্প করে হলেও ব্যায়াম করার অভ্যাস করুন।
বেশি বেশি ফল খাওয়া কিন্তু ডায়েট নয়। আবার সব ফলে ডায়েট ঠিকঠাক মত হয়ও না। কিছু কিছু ফলে ক্যালরি বেশি থাকে আবার কিছুতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি। যেসব ফল খিদে কমিয়ে রাখতে সাহায্য করে, সেসব ফল বেছে নিন। আর যখন তখন ইচ্ছে হলেই ফল খাবেন না।যখন খাবেন, অল্প পরিমাণে খাওয়া চেষ্টা করুন। বেশি মাত্রায় কখনই খাবেন না। শরীরকে সুস্থ এবং শক্তিশালী রাখতে যেটুকু প্রয়োজন সেটুকু খাওয়ার চেষ্টা করুন। বেশি বেশি খাওয়া থেকে বিরত থাকুন।
খাওয়ার সময় ধীরে ধীরে খাবেন। কখনো তাড়াহুড়ো করবেন না। ভালো করে খাবার চিবিয়ে খাবেন। খাওয়ার সময়টাতে টিভি দেখা ও মোবাইলে চোখ রাখা থেকে যতটা সম্ভব দূর থাকুন।সঠিক পরিমাণ প্রোটিন এবং ফাইবারের মত খাবার গ্রহণ করবনে। তাতে ভারসাম্য বজায় থাকে। কখনোই সম্পূর্ণ পেট ভরা অবধি অপেক্ষা করবেন না। ৮০% ভর্তি হলেই খাওয়া বন্ধ করুন। খাওয়ার মাঝে পানি পান করতে পারেন।
খবর সারাবেলা / ২৯ সেপ্টেম্বর ২০২১ / এমএম




