চলমান কঠোর বিধিনিষেধ আরও সাতদিন বাড়ল
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ আরও সাতদিন বাড়িয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ জুলাই পর্যন্ত লম্বা হচ্ছে বিধিনিষেধ।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বুধবার ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়।
খবর সারাবেলা / ০৫ জুলাই ২০২১ / এমএম




