কোভিড আক্রান্ত কবরী হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেত্রী সারাহ বেগম কবরী হাসপাতালে ভর্তি হয়েছেন।বর্তমানে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।কোভিড টেস্টের পর গত ৫ এপ্রিল দুপুরে ফলাফল হাতে এলে কবরী জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতালে ভর্তির পর কবরীর একাধিক পরীক্ষা করা হয়েছে। চেস্টের সিটিস্ক্যান রিপোর্ট কাল হাতে পেলে ফুসফুসের সার্বিক অবস্থা জানতে পারবেন।তবে কোনো ধরনের শারীরিক জটিলতা হচ্ছে না বলে জানান এই অভিনয়শিল্পী। কবরী বলেন, খাবারের স্বাদ পাচ্ছি না, তাই একটু অস্থির লাগছে। একই সঙ্গে শরীরে ব্যথাও আছে। এখন অবশ্য জ্বর নেই। তবে হাসপাতালে ভর্তির পর থেকে এখনকার অবস্থা মোটামুটি ভালো।

খবর সারাবেলা / ৮ এপ্রিল ২০২১ / এমএম