কুইন্সটাউনের প্রেমে পড়েছেন টাইগাররা

১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বুধবার ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর গিয়েই যেন কুইন্সটাউনের প্রেমে পড়েছেন টাইগার ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহসহ অধিনকাংশ ক্রিকেটাররাই সেখানকার ছবি পোস্ট করেছেন।

তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার উদ্দেশ্যে নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দলের ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে গতকাল(মঙ্গলবার। এরপরই ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে পাড়ি জমান টাইগাররা। এখন থেকে একসঙ্গে অনুশীলন করার সুযোগ পাবে সফররত ক্রিকেটাররা।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল। ২৪ ফেব্রুয়ারি সকালে সেখানে পৌঁছানোর পর হোটেলবন্দি ১৪টি দিন কাটাল বাংলাদেশ দল। সেই সঙ্গে কয়েকদিন পরপর মোট চারবার করোনা টেস্ট করাতে হয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।

উল্লেখ্য, আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর যথাক্রমে ২৩ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।

খবর সারাবেলা / ১১ মার্চ ২০২১ / এমএম