করোনায় আক্রান্ত মা-স্ত্রী, আইপিএল ছাড়লেন আম্পায়ার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটীয় আসর আইপিএল থেকে সরে আসার হিড়িক পড়েছে। ভারতে করোনা সংক্রমণের হার বৃদ্ধির কারণে দেশে ফিরছেন বিদেশি ক্রিকেটাররা। আবার পরিবারের সদস্যরা কোভিডে আক্রান্ত হওয়ার কারণে আইপিএল ছেড়েছেন কেউই কেউই। এবার তাদের সঙ্গী হলেন দুই আম্পায়ার। মা এবং স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার ফলে ভারতীয় আম্পায়ার নিতিন মেনন এবং ব্যক্তিগত কারণে দেশে চলে গেছেন রেইফল।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নিতিন মেননের মা ও স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন। কেননা ছোট বাচ্চার দেখভাল করতে হবে তাকে।বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘নিতিন মেননের ছোট একটি বাচ্চা আছে। তার মা ও স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাই বাচ্চার দেখভাল করতে নিতিন আইপিএল থেকে সরে গেছে। অন্যদিকে ভারত থেকে অস্ট্রেলিয়ার সব ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্তের কারণে আগেই সরে দাঁড়িয়েছেন রাইফেল। যাতে দেশে ফিরে যেতে পারেন।’

এদিকে অস্ট্রেলিয়ান আম্পায়ার রেইফেল কিছুদিন আগেই আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন। ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ হারে বেড়ে চলছে। প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা তিন লাখের বেশি। সবশেষ কয় দিন দৈনিক মৃত্যুও তিন হাজারের ওপর। এ অবস্থায় আগামী ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করেছে অস্ট্রেলিয়া। সাবেক অস্ট্রেলীয় পেসার ও বর্তমানে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার রেইফেল বিপদ আঁচ করতে পেরে দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবর সারাবেলা / ২৯ এপ্রিল ২০২১ / এমএম