ঈদে খাবার তালিকায় রাখতে পারেন যেসব খাবার
ঈদের দিনের মজাদার খাবারের তালিকায় রয়েছে অনেকগুলো সুস্বাদু খাবার। এই তালিকায় রাখতে পারেন সাদা দুধের মজাদার পায়েস বা গুড়ের পায়েস।এই দিনের প্রধান আকর্ষণ থাকে বাহারি খাবার। ঈদুল ফিতরে তো মিষ্টিমুখ ছাড়া যেন ঈদের নামাজে যাওয়া কল্পনা করা যায় না। আর এই মিষ্টিমুখের আয়োজনে কিংবা ঈদ উপলক্ষে সারাদিনের মেনুতে রাখতে পারেন মজাদার বাহারি খাবার।
এখনও অনেকের কাছে ঈদ মানেই সেমাই। তাই সেমাই তো থাকছে, সাথে রাখতে পারেন জর্দা, কিংবা কোনো এক মিষ্টি যা খুব সহজেই ঘরে তৈরি করা যাবে। যেমন হালুয়া, রসগোল্লা, মনোহরা বা অন্য কোনো মিষ্টি যা হাতের কাছের উপাদান দিয়ে সহজে তৈরি করে নিতে পারেন।
সকালে অনেকেই খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন না। তাই সকালের তালিকায় মিষ্টিজাতীয় খাবারের পাশাপাশি ঝাল জাতীয় কিছু একটা রাখতে হবে। যেমন চটপটি বা হালিম অথবা কোনো ঝাল জাতীয় পিঠা। অথবা তৈরি করতে পারেন চিকেন নুডুলস বা পাস্তা।
ঈদের দিনের মজাদার খাবারের তালিকায় পায়েস অন্যতম। তাই পায়েস বাদ দেওয়া যাবে না কোনোভাবেই।দুপুরে রাখতে পারেন পোলাও, সাথে মজাদার কোন মাসালা চিকেন। অথবা গরুর মাংসের বিরিয়ানি। অথবা, চিকেন ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই। কিংবা সাদা ভাতের সাথে রাখতে পারেন এক পদ মাংস, কয়েক রকম ভর্তা। শেষের জন্য রাখতে পারেন দই কিংবা বোরহানি।খাবার আয়োজনে যেটাই রাখুন সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। কারণ, মহামারীর সময়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খবর সারাবেলা / ২৭ এপ্রিল ২০২১ / এমএম




